রবিবার, ১৭ মে ২০২৬

মহান বিজয় দিবসে মুুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর বায়েজিদ লিংক রোডস্থ সংগঠনের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসান উদ্দিন খাঁনের সভাপতিত্বে ও আইন এবং মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হাসানুল আলম মিথুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ,সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মো. আবদুল আউয়াল, মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মো. জহিরুল হক, মো. হেফাজুতুল মাওলা, সুবেদার আব্দুল হাই, ফজলুল হক, কণ্যা রাজিয়া খানম প্রিয়া।

এতে আরও উপস্থিত ছিলেন, এডভোকেট এরশাদুল আজম, মো. জাহিদুল ইসলাম চৌধুরী, মো. মাহাবুবুর রহমান, মাহবুবুল আলম, সরোয়ার আলম চৌধুরী, বিধান চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী রতন, ইসমাইল হোসেন, কাজী জাহাঙ্গীর আলম, মো. কালাম, কফিলুল করিম শিকদার, মিল্টন সেন, এস এম হাবিব উল্লাহ, এস এম রাসেল ও পলাশ দত্ত সহ পরিচালনা কমিটির সদস্যরা।

এসময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভাপতির বক্তব্যে মো. আহসান উদ্দিন খাঁন বলেন, একমাত্র বঙ্গবন্ধুর বিচক্ষণ নেতৃত্ব ও নিদের্শনায় আমরা বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারছি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিঃস্বার্থভাবে সেদিন কৃষক শ্রমিক ছাত্র জনতা নিজের জীবনের মায়া না করে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মুক্তিযোদ্ধার প্রাণ ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই বিজয়। স্বাধীন সোনার বাংলা। জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অক্লান্ত পরিশ্রম ও বিচক্ষণতায় দেশ আজকে বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জাতির জনকের লালিত স্বপ্ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য সকলের সহযোগীতা কামরা করেন।

তিনি বলেন, ২০৩০ সালে বাংলাদেশকে সম্পূর্ণ দারিদ্র বিমোচন ও ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে ধাপে ধাপে প্রচেষ্টা চলমান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত চেষ্টার কোন বিকল্প নেই। তাই যার যার অবস্থান থেকে সংগঠিতভাবে জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাঁর যে দিকনির্দেশনা তা মেনে চলার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আযোজিত " নতুন কুঁড়ি স্পোর্টস"...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয়...

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০...

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. জাহাঙ্গীর আলম নামের এক...

কোরবানির চামড়া নিয়ে কোন অরাজকতা চলবে না: মেয়র ডা. শাহাদাত

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোরবানির পশুর চামড়া...

চট্টগ্রামে কদমতলী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে পথচারী আহত

চট্টগ্রাম নগরীর কদমতলী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক...

আরও পড়ুন

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১ তম সভাপতি নির্বাচিত হয়েছেন রোটার‍্যাক্টর আশরাফুল হক আকিব আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন...

বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ করেছে। ফোরামের কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা গত শুক্রবার রাতে কালের কণ্ঠের ব্যুরো প্রধান...

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে...

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা ও নবনির্মিত তোরণ উৎসর্গ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৫ মে)...