আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদসহ পুলিশের সদস্যদের উপর হামলার ঘটনার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার টানেল রোড়ের মুখে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলার চাতরী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে বিএনপি’র নেতাকর্মীরা অবরোধ কর্মসূচী পালন করার সময় গাড়ী ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া করলে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদসহ তিন পুলিশ সদস্য আহত হয়।
আরও পড়ুন;হঠাৎ উত্তপ্ত আনোয়ারা, যুবদলের হামলায় ওসি আহত
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আঃ লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউনিয়ন চেয়ারম্যান নোয়াব আলী , দোলন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সগীর আজাদ, আব্দুল মালেক, সদস্যদের মধ্যে বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল , সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবুসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
