রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রায় ১০ মাস পর বান্দরবান জেল থেকে ছাড়া পেলো নেপালী নাগরিক

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

প্রায় ১০ মাস পর বান্দরবান জেলা কারাগার থেকে ছাড়া পেয়ে আনন্দে আত্মহারা নেপালী নাগরিক নেপালী নাগরিক অম্বর থাপা বুড়া(২৪)।

গত ২৫শে মার্চ নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেরারঘাট এলাকায় রাত ষাড়ে আটটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশে অনুপ্রবেশের কারনে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

পরে ২৮শে মার্চ নাইক্ষ্যংছড়ি থানায় নেপালী নাগরিক আম্বর থাপা বুড়া এর বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশী নাগরিক সম্পর্কিত আইনে এজহার দাখিল করা হয়।

গত ১০ই জুলাই বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২, তাকে ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার

টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

যার মেয়াদ শেষ হয় গত ১০ই আগস্ট,সরকারের নির্দেশনা পাওয়ার পর নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারী মিস ইয়োজনা বামজান(Ms. Yojana Bamjan) এবং রাষ্ট্রদূতের সচিব মিস রিয়া চিত্রা( Ms. Reya Seatry) মঙ্গলবার (১২ই ডিসেম্বর) সকালে,বান্দরবান কারাগার হতে তাকে স্বদেশ প্রত্যাবাসনের জন্য গ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন জেল সুপার মোঃ জান্নাত-উল-ফরহাদ, সিনিয়র সহকারী কমিশনার মিজানুর রহমান এবং নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারী মিস ইয়োজনা বামজান এবং রাষ্ট্রদূতের সচিব মিস রিয়া চিত্রা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধি বৃন্দ।

নেপালী নাগরিক অম্বর থাপা বুড়া(২৪),নেপালের জাজারকোট প্রদেশের গোঘী গ্রামের দর্জিত বুড়ার পুত্র।

নিজ দেশের নাগরিক কে গ্রহণ করতে এসে বাংলাদেশ সরকার এবং বান্দরবান জেল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারী মিস ইয়োজনা বামজান(Ms. Yojana Bamjan)।

এ বিষয়ে বান্দরবান জেল সুপার মোঃ জান্নাত-উল-ফরহাদ বলেন বিদেশি যে কোন নাগরিক কে প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার ও দুতাবাসগুলো আন্তরিক,বিদেশি দুতাবাস গুলোর সরকার টু সরকারের দপ্তর গুলো যত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বিদেশি বন্দী প্রত্যাবাসন দ্রুত হবে।ঠিক সময়ে নেপালী নাগরিক কে ফিরিয়ে দিতে পেরে আমরাও খুশি এতে বন্দী বিদেশি নাগরিকদের মানবিক দিকটি সমুন্বত থাকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...