আনোয়ারায় পেঁয়াজের বাড়তি মূল্য রাখার অভিযোগে ৯টি মামলায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ।
আরও পড়ুন আনোয়ারায় পেঁয়াজের বাড়তি মূল্য রাখার অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা
রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার সত্তারহাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এসব অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, পেঁয়াজের অধিকতর মূল্য রাখায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে দোকানিদের মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৯টি মামলায় ২৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
