বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

যারা আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করে তারাই আজকে মানবাধিকারের কথা বলছে: ড. হাছান মাহমুদ

শিবুকান্তি দাশ, ঢাকা প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকতা পেশায় শৃংখলা ফিরিয়ে আনতে হবে। আজকে অনেকে সাংবাদিকতা পেশায় এসে তারা অপসাংবাদিকতার পথকে বেচে নিচ্ছে। পৃথিবীর অনেক বড় বড় দেশে আমাদের দেশের মতো এত সংবদপত্র নেই।

মন্ত্রী চলমান রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে বলেন, যারা মানবাধিকার লংঘন করে সমাজে বিশংখলার সৃষ্টি করেছে, আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করছে তারাই আজকে মানবাধিকারের কথা বলে বেড়াচ্ছে। সত্যকে প্রকাশ করতে সাংবাদিকদেরকে সাহসী ভূমিকা রাখতে তিনি আহবান জানান।

আজ রবিবার (১০ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের ২য় তলায় জহুর হোসেন হলে অনুষ্ঠিত চট্রগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকার দুই সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ও বরেণ্য সাংবাদিক দৈনিক আজাদীর ঢাকা ব্যুরো প্রধান এম ওয়াহিদ উল্লাহ ও দৈনিক ইত্তেফাকের সহযোগী সম্পাদক শীলব্রত বড়ুয়া’র স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্য বক্তরা বলেন, এম ওয়াহিদ উল্লাহ ও শীলব্রত বড়–য়া ছিলেন সাংবাদিক সমাজের উজ্জল মুখ। তাদের পেশাগত জীবন ছিল সততা ও নিষ্ঠায় পরিপূর্ণ। তদের কলম ছিল সত্যের পক্ষে নির্ভীক। তাঁরা বেঁচে থাকবেন আমাদের মাঝে এক একজন আর্দশ মানুষ হিসেবে।

চট্রগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকার সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির হেড অফ নিউজ মামুন আবদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি উপস্থাপনা করেন সিজেএফডির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

দুই প্রয়াত সাংবাদিকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন, জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিন উল ইসলাম চৌধুরী, সিজেএফডি’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন জঙ্গী, মোস্তফা কামাল, একুশের টিভির ডেপুটি হেড আর নিউজ সাইফ ইসলাম দিলাল, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি অনুপ খাস্তগীর, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিটি এডিটর কানাই চক্রবর্তী, সিজেএফডির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর ও সহসভাপতি শিবুকান্তি দাশ।

প্রয়াতের পরিবারের পক্ষ থেকে এম ওয়াহিদ উল্লাহ’র স্ত্রী মিসেস ওয়াহিদ ও ছেলে আসিব ওয়াহিদ এবং শীলব্রত বড়ুয়ার পরিবারের পক্ষে বাসাসের চীফ রিপোর্টার সমীর কান্তি বড়ুয়া বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক এম ওয়াহিদ উল্লাহ ও শীলব্রত বড়–য়া দুইজনই গুণী সাংবাদিক ছিলেন। তারা আমৃত্যু সাংবাদিকতার পেশায় ছিলেন।তাঁদের কর্মময় জীবন ছিল সততা ও ন¤্রতায় ভরা।

এম ওয়াহিদ উল্লাহ চট্রগ্রামের প্রভাবশালী দৈনিক আজাদীর ঢাকা ব্যুারোতে নিষ্ঠার সাথে কর্ম করে গেছেন। শীলব্রত বড়ুয়া দৈনিক ইত্তেফাকে দীঘীকাল পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাদের সাদাসিদে জীবনে সকালের শ্রদ্ধার পাত্রই ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...