বুধবার, ১৯ আগস্ট ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৯ ঘণ্টায় ৪ জনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় ৪ রোহিঙ্গা খুন হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন—১৫ নম্বর ক্যাম্পের মো. জোবাইর (১৮), আনোয়ার সাদিক (১৭), ১৭ নম্বর ক্যাম্পের কাশিম (৩৪)।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উখিয়ার ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলির ১৫ নম্বর ক্যাম্পে পৃথক ঘটনায় তিনজন খুন হন। এর আগে বিকেলে ৪ নম্বর ক্যাম্পে আরেকটি ঘটনায় গুলি করে হত্যা করা হয় এক যুবককে।

তবে ৪ নম্বর ক্যাম্পের ঘটনায় নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। এবং এ বিষয়ে পুলিশ কোনো বক্তব্য দেয়নি। তবে স্থানীয়রা বলছেন, একই ঘটনায় এই যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ বলছে, ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে এসব ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বলেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ৪ জনকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পের ব্লক জি ৩ ও ব্লক ৭ এর খালি জায়গায় গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে ২ জন নিহত হয় ও ২ জন গুরুতর আহত হয়।

তবে নিহত ও আহতরা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য কি না—এ বিষয়ে জানাতে পারেননি ওসি।

ওসি শামীম হোসাইন বলেন, পৃথক আরেকটি ঘটনা ঘটে ১৭ নম্বর ক্যাম্পে। কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। তাঁকেও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ওসি শামীম হোসাইন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...