বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে সরকারি কাজে বাধা, ইউপি সদস্যের কারাদণ্ড

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজার) কর্তৃক অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে মাছ চাষ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) উপজেলার ইছাখালীয় এলাকায় বেজার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) ও সিনিয়র সহকারী সচিব মো. ইয়াছিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাধা প্রদান করায় ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, বেজার সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর শুভ কর্তৃক আনীত প্রসিকিউশন অনুযায়ী বেজার অধিগ্রহণকৃত ভূমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিব লোকজন নিয়ে বাধা প্রদান করায় দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৩ ধারা অনুযায়ী সরকারি কাজে সরকারি কর্মচারীকে আক্রমণ ও অপরাধমূলক বলপ্রয়োগের করায় তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ১০টি মোটরসাইকেল বাজেয়াপ্ত করে বেজা অফিসে রাখা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ৫দিনের কারাদণ্ড প্রাপ্ত ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। জব্দকৃত মোটরসাইকেলগুলোর রেজিষ্ট্রেশন নাম্বার না থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...