শনিবার, ১৫ আগস্ট ২০২৬

‘হরতাল ও অবরোধের নামে জ্বালাও পোড়াও চাই না’

নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান হরতাল ও অবরোধের নামে যে জ্বালাও পোড়াও, গাড়িতে অগ্নিসংযোগ চলছে, তা বন্ধের দাবি জানিয়েছেন হিজড়া জনগোষ্ঠী। একইসঙ্গে যারা এসব জ্বালাও পোড়াও করে, তাদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এসব দাবি জানান হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা। যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ অ্যান্ড পিস ওয়েলফেয়ার অর্গানাজেশন, সুস্থ জীবন, পদ্মকুড়ি হিজড়া সংঘ, সচেতন হিজড়া অধিকার যুব সংঘ, শান্তির নীড় হিজড়া সংঘ।

মানববন্ধনে হোপ অ্যান্ড পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক হিজড়া রানী চৌধুরী বলেন, ‘বর্তমানে হরতালের নামে যে জ্বালাও পোড়াও চলছে, তা আমরা চাই না। কারণ, আমরাও কাজের জন্য বের হই। জ্বালাও পোড়াওয়ের কারণে আমাদের জীবন ঝুঁকিতে পড়ছে। এ জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। জ্বালাও পোড়াওয়ের কারণে প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার ক্ষতগ্রস্ত হচ্ছে। এটা যেনো আর না হয়, সেজন্য আমরা আজ মানববন্ধন করছি।’

হরতাল ও অবরোধের নামে যারা নাশকতা করছে, তাদের শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলনের নামে যাতে আর সংঘাত না হয়, সবাই যেনো সুস্থভাবে বাড়ি থেকে বের হতে পারে, সুস্থভাবে বাসায় ফিরে যেতে পারে। দেশের কোনও মানুষ এই জ্বালাও পোড়াও চায় না। এতে দেশের মানুষের ক্ষতি হচ্ছে।’

ভোট দেওয়ার অধিকার নিয়ে তিনি বলেন, ‘আগে আমাদের কোনও সম্মান ছিল না, ভোট দিতে পারতাম না। সারা দেশে আড়াই থেকে তিন লাখ হিজড়া রয়েছেন। বর্তমান সরকার আমাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে ভোটের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা চাই, সবাই যেনো আমাদের সম্মান করে, যেভাবে প্রধানমন্ত্রী আমাদের সম্মান দিয়েছেন। আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের প্রতিটি অধিকার নিশ্চিত করতে চাই।’

এ সময় জাতীয় সংসদে হিজড়াদের পক্ষ থেকে সংরক্ষিত আসনে একজন প্রতিনিধি দেওয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সেখানে আমাদের জনগোষ্ঠীর পক্ষ থেকে একজন প্রতিনিধিকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে চাই। আমরা মনে করি, প্রধানমন্ত্রী আমাদের কথা শুনবেন, যাতে সংসদে আমরা কথা বলতে পারি।’

রানী চৌধুরী বলেন, ‘একজন নারী ধর্ষণের শিকার হলে সে আদলতে বিচার পায়। কিন্তু একজন হিজড়া ধর্ষণের শিকার হলে আদালতে বিচার পাচ্ছে না। কেন আমরা একজন নাগরিক হিসেবে বিচার পাবো না? আমাদের অধিকার পাবো না?’

আওয়ামী লীগের প্রতি সমর্থন প্রকাশ করে তিনি বলেন, ‘খুব সুন্দর নির্বাচনের আবহাওয়া বইছে। আমরা আমাদের ভোটগুলো নৌকাকে নিশ্চিত করতে চাই। এই সরকারের আমলে যেহেতু আমরা এত সম্মান পেয়েছি, তাই আমরা আমাদের ভোট নৌকায় দেবো। প্রধানমন্ত্রীকে এগিয়ে নিয়ে যাবো। আমরা কোনও নাশকতা চাই না।’

‘ফর্টি আপ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ইভানা আহমেদ কথা বলেন, ‘আমরা সমাজে পিছিয়ে ছিলাম। এখন এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা একা এগিয়ে যেতে চাই না। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।’

শান্তির নীড় হিজড়া সংঘের চেয়ারম্যান হুররাম হিজড়া বলেন, ‘হরতাল-অবরোধ বন্ধ করা হোক। জ্বালাও-পোড়াও বন্ধ করা হোক। দেশের মানুষের সমস্যা হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সুস্থ জীবনের সভাপতি পার্বতী হিজড়া, সদস্য জোনাকি জোনাক হিজড়া, পদ্মকুড়ি হিজড়া সংঘের সাধারণ সম্পাদক মিতু হিজড়া, সচেতন হিজড়া অধিকার যুব সংঘের রবি হিজড়াসহ আরও অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...