সোমবার, ১৮ মে ২০২৬

১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত আজকালের মধ্যেই চূড়ান্ত হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক

১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত আজকালের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির চেয়ে রাজনৈতিক আলোচনা গুরুত্ব পেয়েছে। প্রত্যেকে বর্তমান প্রেক্ষপটে নিউজদের ভিউজ, করণীয় জানিয়েছে। দেশে-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে ১৪ দল।

১৪ দলের জোটের আসন প্রত্যাশা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলীয় জোটের প্রত্যাশা কত, আর তারা কত পাবে তার বাস্তবতা কত, দুইটা মিলেই আমরা সিদ্ধান্ত নেব। তাদের কিছু হয়তো নৌকায় করবে। কিন্তু অন্যান্য প্রার্থীরা তাদের নিজেদের মার্কায় অনেকেই নির্বাচন করবে।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে...

হালদায় মিলল চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের হালদা নদীতে আটকে থাকা চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর...

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে...

জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক...

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা...

আরও পড়ুন

কোরবানির চামড়া নিয়ে কোন অরাজকতা চলবে না: মেয়র ডা. শাহাদাত

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো ধরনের অরাজকতা চলবে না। কোরবানির সময় চামড়া ব্যবস্থাপনায় সামান্য অব্যবস্থাপনাও নগরবাসীর জন্য বড়...

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস শুরু ও পবিত্র ঈদুল...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী।শনিবার (১৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...