বুধবার, ১৯ আগস্ট ২০২৬

লোহাগাড়ায়  ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে নিহত ১, আহত ৫

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া উপজেলায় ট্রাক -সিএনজি অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আবদুল মন্নান ( ৩২) নামে এক সিএনজি আরোহী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে সিএনজি অটোরিকশায় থাকা আরো ৫ যাত্রী।

সোমবার (৪ ডিসেম্বর )  সন্ধ্যা ৭ টার দিকে আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রিজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । এতে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়।

নিহত আবদুল মন্নান লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের সিকদার পাড়ার বশির আহমদের পুত্র।

আরও পড়ুন : লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু; আহত ২

আহতরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাউজন্যা পাড়ার সাহেব মিয়ার পুত্র মো. রুবেল (৩৫), একই এলাকার মৃত ইউনুস পুত্র মো. মামুন (৩৫), পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র শাহ আলম (৫০), তার স্ত্রী ফরিদা ইয়াছমিন (৪০) ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধলিবিলা এলাকার দানু মিয়ার পুত্র কামাল হোসেন (৩০)।

আরও পড়ুন লোহাগাড়ায় ইট বোঝায় ট্রাকের চাপায় প্রাণ গেলো নানা – নাতনি’র

প্রত্যক্ষদর্শীরা জানান,কক্সবাজারমুখি ট্রাকের সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সিএনজি অটোরিকশা সকল যাত্রী। স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া মা-মনি হাসপাতালে নিয়ে গেলে আবদুল মন্নান নামে এক যাত্রীকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহতদের তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আমরা সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

উল্লেখ্য হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকা শর্তে ও মহাসড়কে দাপিয়ে বেড়ায় সি এন জি অটোরিকশা এতে প্রতিনিয়ত কোন না কোনভাবেই মানুষ হতাহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...