বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে রেডিয়েন্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

‘বেসরকারি হাসপাতালগুলোকে ব্যবসার বদলে সেবাকে গুরুত্ব দিতে হবে’: ভিসি ইসমাঈল খান

সাফায়েত মেহেদী,মিরসরাই

দেশের প্রায় ১৭ কোটি মানুষকে চিকিৎসা সেবা দেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকারিভাবে ৩৫% জনগণ চিকিৎসা সেবা পায়। বাকী ৬৫% জনগণ বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা পেয়ে থাকে। বেসরকারি হাসপাতালগুলো ব্যবসার মন মানসিকতা ছেড়ে দিয়ে যদি সেবাকে গুরুত্ব দেয় তাহলে রোগী প্রতারিত হবে না। প্রাইভেট হাসপাতালে যতটুকু সেবা দেওয়া সম্ভব তা দেওয়ার জন্য সচেষ্ট থাকতে হবে। যে রোগের চিকিৎসা দেওয়া সম্ভব নয় সে রোগীকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দিতে হবে। তাতে রোগীও বাঁচবে সেবাও বৃদ্ধি পাবে’।

মিরসরাইয়ে ৩০ শয্যা বিশিষ্ট রেডিয়েন্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উনুষ্ঠানে এমন মন্তব্য করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. ইসমাঈল খান।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়তাকিয়া বাজারে হাসপাতালটির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

উপজেলার ১২নং খৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনুর সভাপতিত্বে ও হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন রানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, হাসপাতালের পরিচালক ওমর ফারুক ভূঁইয়া।

৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে জরুরী বিভাগ, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, জেনারেল বেড পুরুষ/মহিলা, কেবিন, বিশেষায়িত ডায়াগনস্টিক সুবিধা রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...