বুধবার, ১৯ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর  নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শনিবার(২ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় চুক্তি সম্পাদিত হওয়া ঐতিহাসিক খাগড়াছড়ি ষ্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শান্তির পায়রা ও রঙবেরঙের বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এক আনন্দ র‌্যালি বের করা হয়। স্টেডিয়াম প্রাঙ্গন হতে শুরু হয়ে র‌্যালিটি শহরের স্বনির্ভর দেওয়ান বাজার হয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটে গিয়ে শেষ হয়। এখানে বর্ষপূর্তির কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বর্ণিল এ আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী। এসময় সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল জাহাঙ্গীর হোসেন, জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, পুলিশ সুপার মুক্তা ধর, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালিতে নিজেদের ঐতিহ্যবাহী পোশক পরিধান করে হাজার হাজার পাহাড়ি-বাঙালি নারী পুরুষ, বিভিন্ন সরকারি বেসরকারি ও স্থানীয় এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

এছাড়াও ঐতিহাসিক এ দিনটি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১ ডিসেম্বর সরকারি গণগ্রন্থাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিষয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প (প্রাথমিক চিকিৎসা), জেলা শিল্পকলা একাডেমি হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান সংগীত পরিবেশনা, সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রর্দশনী, জেলা পরিষদ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে আলোকসজ্জা, শিশু সদন, এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন এবং শহর জুড়ে মাইকিংসহ বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক ব্যানার, ফেস্টুন ও সাজসজ্জার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঐতিহাসিক এ পার্বত্য চট্টগ্রাম চুক্তির ছাব্বিশ বছর পূর্তি নির্বিঘ্নে সম্পাদনের জন্য জেলা জুড়ে সর্ব্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...