বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শেষ সময়ে বান্দরবানে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির মনোনয়ন জমা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ বান্দরবান ৩০০ নং আসনে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মংঙোয়ে প্রু।

বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, অনিল কান্তি দাস,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক, আবুল কালাম মুন্না,জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, মিজানুর রহমান রাজু।

এদিকে মনোনয়ন জমা দেয়ার শেষ সময়ের ১ মিনিট আগে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর কাছে মনোনয়ন ফরম জমা দেন জাতীয় পার্টি(মঞ্জু) সমর্থিত বান্দরবান ৩০০নং আসনের প্রার্থী এটিএম শহীদুল ইসলাম (বাবলু)।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম,জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ২৯শে নভেম্বর মনোনয়ন জমা দেন বান্দরবান ৩০০নং আসন থেকে গত ৬ বারের নির্বাচিত এমপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের...

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০...

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ...

আরও পড়ুন

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...