বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বান্দরবানে মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান ৩০০ নং আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

বুধবার ২৯শে নভেম্বর সকাল ৯.৩০ এ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এর কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম,জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শফিকুর রহমান,সহ-সভাপতি কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট গন সহ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় তিনি বান্দরবানের জনমানুষের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন বিগত যে কোন সময়ের চাইতে এবারো অবাদ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সকল দল অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় সাংবাদিকদের তিনি বলেন বান্দরবান একসময় পিছিয়ে পড়া জেলা ছিলো,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা বিনির্মানে,স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের পিছিয়ে পড়া পার্বত্য জনপদে এখন সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে।আগামীতে সরকার গঠন করলে জেলার অবশিষ্ট অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড গুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার অঙ্গিকার করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এর আগে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে দলীয় নেতাকর্মী সহ জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...