বুধবার, ১৯ আগস্ট ২০২৬

টিসিবির পণ্য আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কৃষকের

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে টিসিবির পণ্য আনতে গিয়ে লরির ধাক্কায় নিহত হয়েছেন আবুল কালাম প্রকাশ গুন্নি (৬৫) নামের এক কৃষক।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী রাজু দাশ বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে আবুল কালম টিসিবির পণ্যে আনতে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য সময় সড়ক পার হওয়ার সময় লরি ধাক্কায় মাথায় আঘাত লাগে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মিরসরাই মাতৃকা হাসপাতালে নেওয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে তিনি মারা যান। তাঁর ৪ মেয়ে এক ছেলে রয়েছে।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ইউনিয়ন পরিষদের টিসিবির পণ্য দিয়েছে। সড়কের ঢাকামুখী লেনে মেরামতের কাজ করায় শুধুমাত্র

চট্টগ্রামুখী লেনে গাড়ি চলাচল করে। পরিষদে আসা সবাইকে বার বার সতর্ক করেছি, যেন দেখেশুনে সড়ক পার হয়। তারপরও দুর্ঘটনায় এক বৃদ্ধ মারা গেছেন।কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন,দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে শুনেছি, লোকটা হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...