রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম-১ মিরসরাই : স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন

সাফায়েত মেহেদী,মিরসরাই

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে দলীয় প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন। 

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গিয়াস উদ্দিন।

জানা গেছে, আওয়ামী লীগের একসময়কার দাপুটে নেতা তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান সদস্য মো. গিয়াস উদ্দিন মনোনয়ন চেয়েছিলেন। তিনি এর আগে ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর কারণে পরাজয় বরণ করার পর স্থানীয় রাজনীতির মূলধারা থেকে অনেকটাই ছিটকে পড়েন গিয়াস। সে থেকে অনেকটাই হামগুড়ি দিয়ে মাঠের রাজনীতিতে তিনি টিকে আছেন। মাঠে তার জনসমর্থন অন্যদের থেকে অনেকটা বেশি।

গিয়াস উদ্দিন বলেন, ‘মাঠের কর্মীরা আমাকে ভালোবাসে। মিরসরাই’র এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত সবকিছুই আমার নখ দর্পণে। যেহেতু নেত্রী বলেছেন কেউ যেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত না হয় এবং মিরসরাইয়ের মানুষ আমাকে মনেপ্রাণে ভালোবাসে ও সাধারণ জনগণের ইচ্ছা, আকাঙ্খায় আমি স্বতন্ত্র প্রার্থী হবো। নির্বাচন সুষ্ঠ হলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবেনা।

এর আগে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিনের কাছ থেকে নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

মিরসরাই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ পুত্র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব উর রহমান রুহেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...