চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আলো দাস (প্রকাশ রত্না)(৪০) নামে এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৪৫ দিকে চমেক হাসপাতালের গাইনী বহি:বিভাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রত্না পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা এলাকার বাবু কলোনির মৃত নারায়ন দাস।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গ্রেপ্তার রত্না দালাল চক্রের সদস্য। সে ঘটনাদিন হাসপাতালের গাইনী বহি:বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করছিল। আইনগত ব্যবস্থা সাপেক্ষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
