বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে উদ্ধার হাতিকে সৎকারঃ অন্য হাতির আক্রমণে নিহত ১

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও রেঞ্জে মৃত হাতিকে মাটি চাপা দেয়া হয়েছে। আজ জুমাবার দুপুরে ভোমরিয়া ঘোনা বিটের আওতাধীন ঈদগাঁও ইউনিয়নের উত্তর শিয়া পাড়ায় প্রশাসনের উদ্যোগে সৎকারের এ কাজ অনুষ্ঠিত হয়।

গতরাতে এ স্থানে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, কক্সবাজার উত্তর বনবিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার, মেহের ঘোনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক ডক্টর প্রাণতোষ চন্দ্র রায়, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন খান, বিট কর্মকর্তা মোঃ মুমিনুর রহমান, স্থানীয় মেম্বার সহ প্রশাসন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক মৃত হাতিটির শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা জানান, হাতিটি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, নাকি অন্য কিছু ঘটেছে তার তদন্ত কার্যক্রম চলছে।

এদিকে ঈদগড়ে বন্য হাতির আক্রমণে আজ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি আকবর হোসেন (৫০) তিন সন্তানের জনক। সে ঈদগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চরপাড়ার মৃত হাজী আমির হামজার ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগড় চরপাড়ার অদূরে চক্করতী এলাকায় বিকালে নিজ ধানক্ষেত দেখতে গেলে আকস্মিকভাবে বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। পরবর্তীতে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...