বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দ্বাদশ সংসদ নির্বাচন 

চট্টগ্রাম-১৪ ও ১৫ সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধানে নামবেন দুই বিচারক

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটিতে দুই বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারিকৃত একটি প্রজ্ঞাপন থেকে (স্মারক নং-১০০০০০০০.১২৭.৯৯.০০৩.২৩.৮০৮) এ তথ্য জানা যায়।

দায়িত্বপ্রাপ্ত বিচারকরা হলেন, সাতকানিয়া চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ শরিফুল হক ও চট্টগ্রাম আদালতের সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির। এদের মধ্যে বিচারক শরিফুলকে চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশ উপজেলার সকল ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সাতকানিয়া আংশিক এর ৬ ইউনিয়ন (কেঁওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পুরানগড় ও খাগরিয়া) এবং চট্টগ্রাম-১৫ আসনে বিচারক শাহনেওয়াজকে লোহাগাড়া উপজেলার সকল ইউনিয়ন, সাতকানিয়ার ১১ ইউনিয়নের ও একটি পৌরসভার দায়িত্ব দেওয়া হয়।

জারিকৃত প্রজ্ঞাপন থেকে জানা যায়, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জনপ্রতিনিধিত্ব আদেশের প্রদত্ত ক্ষমতা বলে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জারিকৃত পত্রের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী অপরাধ, নির্বাচনী আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধান পূর্বক কমিশনের নিকট প্রতিবেদন দাখিলের লক্ষ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...