শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

স্ত্রীর মামলায় ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে জেলা যুব মহিলা লীগের সাবেক নেত্রী মনিকা আক্তারের করা মামলায় তার স্বামী জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গামাটি পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।

পুলিশ জানায়, চলতি বছরের ২০ জুন মামলার বাদী ও রাঙ্গামাটি জেলা যুব মহিলা লীগের সাবেক নেত্রী মনিকা আক্তার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় জেলা ছাত্রদল সভাপতি সাব্বিরকে গ্রেফতার করেছে ডিবি। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

ফারুক আহমেদ সাব্বির রাঙ্গামাটি জেলা ছাত্রদল সভাপতি ছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে, মনিকা আক্তার জেলা যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সে সময় কোনো পদে ছিলেন না বলে দাবি করেছেন সংগঠনটির শীর্ষ নেত্রীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...