মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ফটিকছড়িতে অবৈধ টিলা কাটায় মোবাইল কোর্টের অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় অবৈধভাবে টিলা কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

উক্ত স্থানে রাতের অন্ধকারে স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করা ও পার্শ্ববর্তী নাল শ্রেণীর জমি ভরাট করার অপরাধে শারমিন আক্তার (২৫), পিতা- জাহাঙ্গীর আলম, রাশেদা আক্তার(২৮), পিতা- বদিউল আলমকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়।

এসময় মোবাইল কোর্ট সরেজমিন পরিদর্শন করে টিলা কাটায় জড়িত থাকায় স্থানীয় মো: ইউনুস (৫০),পিতা-মৃত আবদুল হাই, আরিফুল ইসলাম (২৫), পিতা-আবু তাহের, জাফরুল্লাহ (৪০), পিতা- মৃত হাজী আনোয়ার আহানদ, আবুল কালাম, পিতা-অজ্ঞাত জোহরা, পিতা-অজ্ঞাত মো: নুরুল আমিন, পিতা- চান্দু মিয়া, নুরুল করিম, পিতা- অজ্ঞাত সাইদ মেম্বার, পিতা-অজ্ঞাত আলমগীর নুরুল আমিন, পিতা- চান্দু মিয়া, শাহজাহান মিলন সহ অজ্ঞানামা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য বন কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিষয়টি স্বীকার করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বামীর পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্ত্রীর

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি তাড়ানোর জন্য পাতা অবৈধ...

পিসিআইইউতে অনুষ্ঠিত হলো ১ম পিসিডিএফ পাবলিক স্পিকিং ওয়ার্কশপ 

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে  অনুষ্ঠিত হয়েছে “১ম পিসিডিএফ...

কর্ণফুলীতে ভাড়া বাসায় মিলল নারীর ঝুলন্ত মরদেহ

কর্ণফুলীর শিকলবাহায় গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত...

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা,...

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর...

আরও পড়ুন

স্বামীর পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্ত্রীর

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি তাড়ানোর জন্য পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবি আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ মে) ভোরে...

কর্ণফুলীতে ভাড়া বাসায় মিলল নারীর ঝুলন্ত মরদেহ

কর্ণফুলীর শিকলবাহায় গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৮) মে রাত ১১টার দিকে শিকলবাহা ৭নম্বর ওয়ার্ডের শাহাজান ম্যানশন নামে...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...