শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নৌকায় চড়ে এমপি হতে চান ফটিকছড়ির ২২ আ’ লীগ নেতা

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফটিকছড়ি সংসদীয় আসন হতে নৌকার মনোনয়ন চেয়েছেন স্থানীয় ২২ আওয়ামীলীগ নেতা। বিগত চার দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় উপস্থিত হয়ে মননোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন নেতারা।

জানাগেছে, দলের কাছে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় এটি চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ সংখ্যা। এদিকে, একটি সংসদীয় আসনের বিপরীতে অধিক সংখ্যক মনোনয়ন চাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখলেও বিপরীত মন্তব্যও করছেন অনেকে।

বিগত চার দিনে ফটিকছড়ির হতে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তারা হলেন, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উত্তর জেলা আ ‘ লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার তানজিবুল আলম, সম্পাদক মন্ডলীর সদ্স্য ইঞ্জিয়ার মো: হারুন, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, সাবেক ছাত্রেতা মো: শাহজাহান, উপজেলা আ’ লীগ নেতা সাদাত আনোয়ার সাদী, আব্দুল কাইয়ুম, সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন,কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সাবরিনা চৌধুরী, এম.আর আজিম, সালামত উল্লাহ চৌধুরী, বেলাল মোহাম্মদ নুরী, ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী, খোরশেদ আলম জুয়েল ও আনোয়ার হোসেন।

উল্লেখ্য ৩শ আসনের বিপরীতে ৩ হাজার দুই ৬২ জন নেতা দলের মনোনয়ন চেয়েছেন। যা ১৮ নভেম্বর সকালে শুরু হয়ে চলে ২১ নভেম্বর রাত ১০ টা পর্যন্ত।পাশাপাশি অনলাইনেও এবার মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামীলীগ।

২২ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় আ’ লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, বিগত চার দিনে সর্বমোট তিন হাজার ৩৬২ জন মনোনয়ন ফরম কিনে নির্ধারিত বুথে জমা দিয়েছেন। তিনি আরো জানান বৃহস্পতিবার সকালে দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় আসনগুলোর মননোনয়ন চুড়ান্ত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...