শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চেয়ারম্যানের চমকের কথা জানিয়ে কমিটি ঘোষণা করলো বিএনএম

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে জাতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। ২০১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরকে তবে দলের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়নি। চেয়ারম্যান পদে নতুন চমক আসছে বলে জানিয়েছে দলটির নতুন মহাসচিব ও মুখপাত্র ড. মো. শাহজাহান।

সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বি.এন.এম) এর জাতীয় কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যিনি দলের চেয়ারম্যান হবেন তিনি নিশ্চয়ই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের হবেন। তিনি রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। আমরা আশা করি আগামী ৩-৪ দিনের মধ্যেই এই ঘোষণা দেওয়া হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বিএনএমের চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার গুঞ্জনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ড. মো. শাহজাহান বলেন, ‘আমরা কিন্তু কখনো বলিনি যে মেজর হাফিজ সাহেব এই দলের চেয়ারম্যানের দ্বায়িত্ব নিচ্ছেন বা আসছেন বা আসবেন। কিন্তু আমরা এটা বলছি যে আপনারা নিশ্চয়ই চমক পাবেন।’

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং এ পর্যন্ত ৭০-৮০ জনকে পেয়েছি, যারা মনোনয়ন পেলে জয়ী হতে পারবেন।

নতুন কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শাহ মো. আবু জাফর (সাবেক সংসদ সদস্য, ফরিদপুর- ০১ আসন), মো. আব্দুল ওহাব (সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ- ০১ আসন), দেওয়ান শামসুল আবেদিন (সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ- ০৪ আসন) ও অধ্যাপক আব্দুর রহমান (সাবেক সংসদ সদস্য, বরগুনা- ০২ আসন) এবং মহাসচিব হিসেবে ড. মো. শাহজাহানের নাম ঘোষণা করা হয়। এ সময় বিএনএমের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...