বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বান্দরবান থেকে মনোনয়ন পত্র জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

জাতীয় সংসদের ৩০০ নং আসন বান্দরবানে সপ্তম বারের মত নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বান্দরবানের ৬ বারের নির্বাচিত সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি। 

রবিবার ১৯শে নভেম্বর দুপুর ২ টায় আ’লীগের দলীয় প্রার্থী হিসাবে বীর বাহাদুর উশৈসিং এমপি এর পক্ষে দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম সহ বান্দরবান জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য এর আগে শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকাস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ।

এ বিষয়ে তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নং বান্দরবান আসন থেকে আ’লীগের দলীয় একক প্রার্থী হিসাবে নির্বাচন করবেন ছয় বারের নির্বাচিত এমপি বীর বাহাদুর উশৈসিং এমপি।

আরও পড়ুন দুই দিনে আ.লীগের ২২৮৬টি মনোনয়ন ফরম বিক্রি

বীর বাহাদুরের পক্ষ আমি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করি এবং তা আজ জমা প্রদান করা হলো।

নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে বান্দরবান জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পরবর্তীতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এর কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...