শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নাশকতার আগুনে আবারও পুড়ল স্কুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের মধ্যে এবাং প্রাথমিক বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও টিনের বেড়া পুড়ে গেছে। দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহতের নামে সারা দেশে ৫৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছিল। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে একই ভাবে স্কুল পুড়িয়ে দেওয়ার নাশকতার ষড়যন্ত্র চলছে মনে করেন শিক্ষাবিদেরা।

পুলিশ জানিয়েছে, রোববার (১৯ নভেম্বর) ভোরের দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ১৩২ নম্বর গিলাশ্বর মরহুম আ. জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি বেঞ্চ, বৈদ্যুতিক পাখা ও টিনের বেড়া পুড়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম জানান, রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কয়েকজন যুবক বিদ্যালয়ে আগুন দেয়। পরে তারা মিছিল সহকারে ঘটনাস্থল ছেড়ে যায়। তিনি আরও জানান, ওই শ্রেণিকক্ষে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২ ও পঞ্চম শ্রেণির ৩৫ শিক্ষার্থীর পাঠদান করা হতো।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন দেওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষটি দ্রুত মেরামত করে পাঠদানের উপযোগী করা হবে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘রাজনীতির মূল লক্ষ্য আমাদের প্রজন্মের অধিকার নিশ্চিত করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগেও দশম সংসদ নির্বাচনে হয়েছিল। সেসময় নির্বাচন প্রতিহত করার নামে দেশে পাঁচশ’র বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। সেই ষড়যন্ত্রকারীরা আবার নাশকতায় নেমেছে। যারা শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করতে চায় তাদের হাতে দেশ কখনও নিরাপদ থাকে না। দেশবাসীকে এজন্য সচেতন হতে হবে। সবাই মিলে নাশকতাকারীদের প্রতিহত করতে হবে।’

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিয়ে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি-জামায়াত জোট। অথচ শিক্ষার্থীরা নির্ভয়ে স্কুলে আসতে চায়। ক্লাস-পরীক্ষায় অংশ নিতে চায়। বিএনপিকে বলব, বিদেশে পালিয়ে থাকা ব্যক্তির নির্দেশে দেশ ধ্বংসের কর্মসূচি না দিয়ে শিক্ষার্থীদের কথা ভাবুন, দেশের কথা ভাবুন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...