শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

যারা জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন: সজীব ওয়াজেদ জয়

চট্টগ্রাম নিউজ ডটকম

ভোটের আগ মুহূর্তে হরতাল-অবরোধের মধ্যে যে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে, তা মোকাবিলার উপায় বাতলে দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তার কথায়, এখন নির্বাচনের সময় এসেছে, এখন আবার আরেকটি সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে; সেটি কী? সেটি হচ্ছে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও; নিরীহ মানুষের উপর আক্রমণ। এই সমস্যাও কিন্তু সমাধান করা যায়।

আমরা জানি গত তিন নির্বাচন ধরে প্রত্যেক নির্বাচনের ঠিক মাস দুয়েক আগে এই জ্বালাও-পোড়াও, সংঘর্ষ শুরু করে।

এটার মোকাবিলা কী? এটার মোকাবিলা কিন্তু খুবই সহজ। এটার মোকাবিলা হচ্ছে- যারা জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন।

শনিবার দুপুরে ঢাকার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরে তিনি এসব কথা বলেন।

দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের মধ্য থেকে ১২টি সংগঠনের হাতে এ পুরস্কার তুলে দেন তিনি।

তরুণদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের যত সমস্যা আছে, দেশের বড় বড় সমস্যা নিয়েও অনেকে চিন্তা করে, দুর্নীতি বলেন- এটার সমস্যাও আপনারাই সমাধান করতে পারেন।

শুধুমাত্র সরকার পারে- এটা না; আমরা সবাই কিন্তু বাংলাদেশের সকল সমস্যার মোকাবিলা করতে পারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...