ঘূর্ণিঝড় ‘মিধিলা’-এর কারণে চট্টগ্রাম বন্দর নিজস্ব সতর্কতা সংকেত এলার্ট ৩ জারি করেছে। এছাড়া পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, লাইটার জাহাজ গুলোকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেয়া হচ্ছে। ২২টি বড় জাহাজকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড় ‘মিধিলা’-এর প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরে বন্ধ করে দেয়া হয়েছে পণ্য ওঠানামা।
