বুধবার, ২০ মে ২০২৬

তফসিল ঘোষণার পর বিএনপি বলছে সংলাপে আপত্তি নেই!

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র দেওয়া চিঠির জবাব দিয়েছে বিএনপি। সেখানে তারা স্পষ্ট বলেছে, ” অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই।’ অথচ একমাস আগেও আওয়ামীলীগ থেকে ‘শর্তহীন’ সংলাপে আসার আহ্বান জানানো হয়েছিলো। এরপর একমাস ধরে জালাও পোড়াও আর হামলার রাজনীতি পেরিয়ে নির্বাচন কমিশন যখন নির্বাচনের তফসিল ঘোষণার পরে এসে দলটি বলছে- সংলাপে তাদের আপত্তি নেই। রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে ‘টাইম আউট’ বলছেন।

সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু চিঠি দেয় প্রধান তিনটি রাজনৈতিক দলকে- আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। সেই চিঠির জবাব বিএনপি বুধবার প্রস্তুত করে। চিঠিতে যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বানকে সাধুবাদ জানিয়ে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই। তবে দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপ করার মতো পরিবেশ আছে কিনা- তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

এখন এসে সংলাপের কথা বলাটা কেবল নির্বাচন বানচালের কৌশল মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘শর্তহীন’ সংলাপে বসতে বলেছেন, সর্বশেষ নির্বাচন কমিশনও একটি উদ্যোগ নিয়েছিল, সাড়া দেয়ার প্রয়োজনও মনে করেনি বিএনপি হাইকমান্ড। বরং তারা ২৮ অক্টোবর মহাসমাবেশের নামে যে ধ্বংসযজ্ঞ চালালো এবং তার পরবর্তীতে এখন পযন্ত যে জ্বালাও পোড়াও চলছে সেটাকেই পথ হিসেবে বেছে নিয়েছে তারা। যদি জনগনকে পাশে না পেলে এধরনের বিধ্বংসী আন্দোলন দিয়ে বিএনপি আসলে সব সম্ভাবনার জায়গা হারাবে।

লু কে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিঠির বিষয়বস্তুর বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘চিঠিতে যুক্তরাষ্ট্রের আহ্বানকে সাধুবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশে কার্যত সংলাপের কোনো পরিবেশ নেই। সংকট উত্তরণে এখন সরকারকেই আলোচনার উদ্যোগ নিতে হবে। সরকারকে পরিবেশ তৈরি করতে হবে। এ দায়িত্ব সরকারের।’

সংলাপের দায় সরকারের কী করে প্রশ্ন তুলে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘এই দায় সরকারের নয়। বিএনপির মতো যে দল ধ্বংসযজ্ঞ চালায়, যে দল স্বাধীনতাবিরোধী শক্তিকে বারবার পূনর্বাসিত করে সেই দলের শর্ত অনুযায়ী সংলাপ কেনো করতে হবে। সংলাপের কোন পরিবেশ সৃষ্টি করার কথা বলে তারা? পরিবেশ নস্ট কি আওয়ামীলীগ বা সরকার করেছে? পরিবেশ যা নস্ট করার তারাই করেছে।’

এদিকে তফসিলের পরেও বৃহস্পতিবার সরকার পতনের এক দফা দাবিতে সহিংস আন্দোলন ত্যাগ করে বিএনপি ভোটে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। তাই এখনো আমরা সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপিও যদি মত পরিবর্তন করে নির্বাচনে আসে তাহলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। বিএনপিকে বলবো, মত পাল্টে নির্বাচনে অংশ নিন। দরজা খোলা আছে।’

বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায়...

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায়...

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক...

আরও পড়ুন

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৯...

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আহতদের একজনকে পাহাড়ি সন্ত্রাসী তৌহিদ গ্রুপ গুলি করেছে বলে...

স্বামীর পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্ত্রীর

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি তাড়ানোর জন্য পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবি আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ মে) ভোরে...