দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলায় আনন্দ র্যালি ও সমাবেশ করেছে ছাত্রলীগ ।
আরও পড়ুন:নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জানুয়ারি
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে আনোয়ারা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা যাত্রী ছাউনির সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে: কাদের
সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ ফারুকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ নেতা বাবলু রাজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী।
আরও পড়ুন: শেখ হাসিনা একজন নেতা, একজন যোদ্ধা
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মামুনুর রশীদ,উপজেলা ছাত্রলীগ নেতা শহীদ আনোয়ার, জিসানুল ইসলাম আনোয়ার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সাইমুন শাকিল, আব্দুল্লাহ আল নোমান, হৃদয় আইচ,মিজানুর রাহমান,ফয়সাল হাবিব, মো আসিফ, মো হাসান,আশিক,জিকু,মোস্তফা, আজিম, আইমন,রিয়াদ প্রমুখ।
