শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পটিয়া জাদুঘর বাস্তবায়ন কমিটির আহবায়ক ফজল আহমদ, সদস্য সচিব শিবুকান্তি দাশ

নিউজ ডেস্ক

বৃহত্তর পটিয়ার ইতিহাস, ঐতিহ্য,স্মরণীয় ও বরণীয় ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের কাজ করবে পটিয়া জাদুঘর।

এ লক্ষে ১৩ নভেম্বর, সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক বাই লেইনস্থ ‘আইকো’ সংস্থায় বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক শিবুকান্তি দাশের সঞ্চালনায় পটিয়া জাদুঘর বাস্তবায়ন পরিষদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জাদুঘরের স্বপ্নদ্রষ্টা সাংবাদিক ও সাহিত্যিক শিবুকান্তি দাশ পটিয়া জাদুঘরের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সর্ম্পকে বিস্তারিত উপস্থাপন করেন।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদকে আহবায়ক ও সাংবাদিক শিবুকান্তি দাশকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি পরিষদ গঠন করা হয়।

পরিষদে বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী, প্রাবন্ধিক নেছার আহমদ ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ দিলীপ ভট্টাচার্য্যকে উপদেষ্ঠা মনোনীত করা হয়।

পরিষদ সদস্যদের নাম ঘোষণা করেন দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরো প্রধান কবি শহিদুল্লাহ শাহরিয়ার। আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ও ট্রাস্টি বোর্ড গঠন করা হবে বলেও জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, এডভোকেট খুরশীদ আলম, নজরুল ইসলাম সাদা, সাংবাদিক আরিফ রায়হান, গিয়াস উদ্দীন সেলিম, নাসির উদ্দীন আহমেদ, হিল্লোল দে মিটু, আব্দুর রহমান রুবেল, এড.মাঈনুল ইসলাম সুমন, হিল্লোল বড়ুয়া, রোকন উদ্দিন, নজরুল ইসলাম, এডভোকেট আরিফুর রহমান রিয়াদ ,মোহাম্মদ আলমগীর প্রমুখ।

উক্ত কমিটি পটিয়ার প্রতিটি এলাকার মুক্তিযুদ্ধ, ইতিহাস ঐতিহ্যের সন্ধানে কাজ করবে। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পটিয়বাসীর প্রতি পটিয়া জাদুঘর বাস্তবায়ন পরিষদকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়।

পটিয়া জাদুঘর বাস্তবায়ন পরিষদের অস্থায়ী দপ্তর ‘পটিয়া অংকুর স্কুল এন্ড কলেজ, রামকৃষ্ণ মিশন রোড, পটিয়া ঠিকানায় কিংবা ০১৮১৯৫২২৯৭৯,০১০০৭১১৫০২ নম্বারেও যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...