শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আগুন সন্ত্রাস করে নির্বাচন বানচাল করা যাবে না: হেলাল আকবর বাবর

নিউজ ডেস্ক

সরকার পতন অন্দোলনের নাম করে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের নামে অরাজকতা, সন্ত্রাসবাদ ও সহিংসতা ঠেকাতে শান্তি ও উন্নয়ন সমাবেশের মাধ্যমে চট্টগ্রামের রাজপথে অবস্থান নেয় চট্টগ্রাম মহানগর যুবলীগ।

বুধবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে সহিংসতা ঠেকাতে কর্ণেলহাট পয়েন্টকে কেন্দ্র করে নগরীর একাংশে অবস্থান নেয় নগর যুবলীগের নেতৃবৃন্দ।

উক্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

প্রধান অতিথির বক্তব্যে নগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, বাংলাদেশে উন্নয়নের যে গণজোয়ার শেখ হাসিনা দেখিয়েছেন তা আজ সমস্ত বিশ্বে প্রশংসার দাবিদার। সারা বাংলার মানুষ আবারো জননেত্রী শেখ হাসিনার হাতে এদেশের ভাগ্য তুলে দিতে চাই।

জনগণের এই বিচারকে পন্ডু করতে বিএনপি অবরোধ হরতালের নামে দেশে নৈরাজ্য ও সহিংসতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সহিংসতাকারী একাত্তরের স্বাধীনতা বিরোধীদের আমি সাবধান করে জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যেখানেই তোমরা সহিংসতার চেষ্টা চালাবে সেখানেই বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তোমাদের কঠিনভাবে দমন করবে।

এসময় নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, জঙ্গীদের মতো গুপ্ত হামলা করা ছাড়া বিএনপি’র আর অন্য কোনো যোগ্যতা নেই। রাজপথে যুবলীগের অবস্থান দেখে বিএনপি ঘাবড়ে গেছ।

যুবলীগের উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক,চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী লীগের সাধারণ-সম্পাদক এম.এ মোতালেব তালুকদার, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, সোহেল রানা, আমিনুল ইসলাম শাহানুর, হাবীব খাঁন, হোসাইন আহম্মেদ রুবেল, আফগানী বাবু, নূর উদ্দিন মিল্টন, সাইফুল ইসলাম রবিন, ফয়সাল মাকসুদ, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন,ফারহান সোহেল, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃইলিয়াস, হালিশহর থানা যুবলীগ নেতা শরীফুল ইসলাম, হাফিজ সায়েদ, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ, রনি মজুমদার, বাসু দেব, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম খাঁন, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা বাবু, হালিশহর থানা যুবলীগ নেতা তুষার, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ৯নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা আকবর, ইমরান, পারভেজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করীম, সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, ২১নং জামাল খাঁন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়েদুল আলম আশিক, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ, তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা অজয় দেবনাথ, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রবিন, ইরফান, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিদ্ধার্থ শংকর দাশ, ১২নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমনসহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...