শনিবার, ১৫ আগস্ট ২০২৬

‘মার্কিন চিঠি তফসিলে কোন প্রভাব ফেলবে না’

বিশেষ প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের দূতিয়ালির বিষয়ে কোনও ‘মাথা ব্যথা’ নেই নির্বাচন কমিশনের। এমনকি এই চিঠি তফসিলেও কোন প্রভাব ফেলবে না। এ ধরনের কোনও চিঠির বিষয়ে কমিশন অবহিত নয় বলেও জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এই সংস্থাটি।

সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ট লু’র লেখা চিঠির বিষয়ে অবগত কিনা, তফসিলের ওপরে এর প্রভাব পড়বে কিনা জানতে চাইলে মঙ্গলবার (১৪ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘অবশ্যই না। কোনও প্রভাব পড়বে না।’

নির্বাচন কমিশন সচিব বলেন, ‘প্রথমে কথা হচ্ছে—সংলাপের চিঠি কিনা এ বিষয়ে কমিশন অবহিত নয়। কমিশনের কাছে কিছুই আসেনি। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ হয়েছিল, সেভাবে অগ্রসর হচ্ছে।’

উল্লেখ্য, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বিনা শর্তে সংলাপ চাইছে যুক্তরাষ্ট্র। আর সে লক্ষ্য পূরণে দেশের বড় তিনটি রাজনৈতিক দলকে চিঠি লিখেছেন ডোনাল্ড লু। দুই রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টায় এবার দূতিয়ালির দায়িত্বে রয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দফতরে গিয়ে তার সঙ্গে কথা বলে সংলাপের চিঠি হস্তান্তর করেছেন পিটার ডি হাস।
রাজনৈতিক দলের বিরোধিতার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি কোনও তৎপরতার বিষয়ে ইসি সচিব বলেন, ‘এ জাতীয় কোনও কিছু, এ ধরনের কোনও হুমকি নেই। যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে সভা করা হয়েছে, তাতে প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। তারা সব কিছু দেখবে।’

তফসিল ঘোষণাকে কেন্দ্র বিশেষ কোনও নিরাপত্তা জোরদারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব জানান, আইনশৃঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারাই দেখবে। কমিশন থেকে ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...