বুধবার, ২০ মে ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ প্রাপ্তদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালের সিনেমা থেকে এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২-এ আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রওশন আরা রোজিনা। অভিনেতা খসরু দেশের বাইরে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নায়ক আলমগীর।

মুহাম্মদ আব্দুল কাইউম প্রযোজিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল ইসলাম প্রযোজিত ‘পরাণ’ যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। ‘শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে এস এম কামরুল আহসানের ‘ঘরে ফেরা’। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ড. এ জে এম শফিউল আলম ভুঁইয়া পরিচালিত ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’। ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক’ হয়েছেন সৈয়দ রুবাইয়াত হোসেন ‘শিমু’র জন্য।

‘হাওয়া’ ছবির জন্য চঞ্চল চৌধুরী শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার (প্রধান চরিত্র) পেয়েছেন। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার (প্রধান চরিত্র) পেয়েছেন জয়া আহসান (বিউটি সার্কাস) ও রিকিতা নন্দিনী শিমু (শিমু)। শ্রেষ্ঠ অভিনেতার (পার্শ্ব চরিত্র) পুরস্কার পেয়েছেন মোহাম্মাদ নাসির খান ‘পরাণ’ ছবির জন্য। ‘পাপ পূণ্য’ ছবিটির জন্য আফসানা করিম (আফসানা মিমি) পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্র) পুরস্কার। খল চরিত্রে শ্রেষ্ঠ (অভিনেতা/অভিনেত্রী) পুরস্কার পেয়েছেন সুভাশিষ ভৌমিক, ‘দেশান্তর’ ছবির জন্য।

কৌতুকে শ্রেষ্ঠ (অভিনেতা/অভিনেত্রী) পুরস্কার পেয়েছেন মো. সাইফুল ইসলাম (দিপু ইমাম) ‘অপারেশন সুন্দরবন ছবির জন্য। শ্রেষ্ঠ শিশুশিল্পী পুরস্কার যুগ্মভাবে পেয়েছেন বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)। শিশুশিল্পী শাখায় ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র জন্য মোছা. ফারজিনা আক্তারকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক পুরস্কার পেয়েছেন মাহমুদুল ইসলাম খান (রিপন খান), ‘পায়ের ছাপ’ ছবির জন্য। শ্রেষ্ঠ গায়কের পুরস্কার যৌথভাবে পেয়েছেন শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার) ‘অপারেশন সুন্দরবন’ (এ মন ভিজে যায়..)’ ও চন্দন সিনহা ‘হৃদিতা’ (‘ঠিকানা বিহীন তোমাকে..)’ গানের জন্য।

শ্রেষ্ঠ গায়িকা পুরস্কার পেয়েছেন আতিয়া আক্তার আনিসা ‘পায়ের ছাপ’ ছবির ‘এই শহরের পথে পথে’ গানের জন্য। শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার পেয়েছেন রবিউল ইসলাম জীবন ‘পরাণ’ ছবির ‘ধীরে ধীরে তোর স্বপ্নে…’ গানের জন্য। শ্রেষ্ঠ সুরকার পেয়েছেন শওকত আলী ইমন ‘পায়ের ছাপ’ ছবির জন্য ‘এই শহরের পথে পথে’ গানের জন্য।

যৌথভাবে শ্রেষ্ঠ কাহিনিকার পুরস্কার পেয়েছেন ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম খসরু (গলুই)। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হয়েছেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র মুহাম্মদ আব্দুল কাইউম। এস এ হক অলিক ‘গলুই’র জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হয়েছেন।

শ্রেষ্ঠ সম্পাদক হয়েছেন সুজন মাহমুদ ‘শিমু’ ছবির জন্য। ‘রোহিঙ্গা’ ছবির জন্য হিমাদ্রি বড়ুয়া শ্রেষ্ঠ শিল্প নির্দেশক পুরস্কার পেয়েছেন। আসাদুজ্জামান মজনু ‘রোহিঙ্গা’ ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ শব্দগ্রাহক পুরস্কার পেয়েছেন রিপন নাথ ‘হাওয়া’র জন্য।

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা পুরস্কার পেয়েছেন তানসিনা শাওন ‘শিমু’ ছবির জন্য। ‘অপারেশন সুন্দরবন’ ছবির জন্য মো. খোকন মোল্লা পেয়েছেন শ্রেষ্ঠ মেকআপ-ম্যান পুরস্কার।

আজকের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন তথ্যসচিব মো. হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায়...

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায়...

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক...

আরও পড়ুন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই।তিনি বলেন, 'সেবা প্রদান জনগণের প্রতি...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে)...

কোরবানির চামড়া নিয়ে কোন অরাজকতা চলবে না: মেয়র ডা. শাহাদাত

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো ধরনের অরাজকতা চলবে না। কোরবানির সময় চামড়া ব্যবস্থাপনায় সামান্য অব্যবস্থাপনাও নগরবাসীর জন্য বড়...