বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে হালদা নদীর উপর সেতু নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন 

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির পাঁচপুকুরিয়া – সুয়াবিল এলাকায় হালদা নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার(১৩ নভেম্বর )বিকালে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়বসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পরে স্থানীয়দের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা সেতু সংলগ্ন বেড়ি বাঁধে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মো: বাকের,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সুন্দরপুর ও সুয়াবিল ইউপি চেয়ারম্যান যথাক্রমে মো: শাহনেওয়াজ ও জয়নাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময় নাথসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ও নাজিরহাট পৌরসভার সুয়াবিল এলাকায় দীর্ঘদিন ধরে হালদা নদীর উপর সেতু নির্মাণের দাবী স্থানীয়দের।

এর পরিপ্রেক্ষিতে উল্লেখিত স্থানে সেতু ও উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণসহ ৪৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ইতিমধ্যে সেতুর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেতুটি বাস্তবায়ন করবে উপজেলা এলজিইডি বিভাগ। দরপত্রে আগামী ৩০ মাসের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...