শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে অনুমোদন বিহীন মেলা বন্ধ করলেন ইউএনও

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে অনুমোদন বিহীন মেলা বন্ধ করলেন ইউএনও। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া মেলা বসানোর অভিযোগে, দেশীয় পণ্যের মেলা বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, গত ৩ নভেম্বর শুক্রবার মাসব্যাপী বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে দেশীয় পণ্যর মেলা বসে। বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন মেলাটির উদ্বোধন করেন।

আজ সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছ থেকে মেলা আয়োজনের অনুমতি না নেওয়ার অভিযোগে মেলাটি বন্ধ করে দেন।

এ বিষয়ে মেলার পরিচালক, বারইয়ারহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন বলেন, ‘পৌরসভার অনুমতি নিয়ে মেলা শুরু হয়েছে। মেলাটি শুধু এ বছর নয়, গত কয়েক বছর ধরে চলছে। জেলা প্রশাসকের অনুমতি না থাকায় ইউএনও সোমবার সন্ধ্যায় মেলা বন্ধ করে দিয়েছে।’

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘বারইয়ারহাট পৌরসভার মাইক্রো স্ট্যান্ডে কিছু দিন পূর্বে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়। কিন্তু জেলা প্রশাসক থেকে মেলা আয়োজনের অনুমোদন না নেয়ায় সোমবার সন্ধ্যায় বন্ধ করে দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...