চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, বিএনপি জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আন্দোলনের নামে তারা পুলিশ হত্যা করেছে। হরতাল-অবরোধে কারণে নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে।
আজ সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় বোয়ালখালী পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের হলরুমে উপকারভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্যদিকে গরিব মানুষের আশ্রয়স্থল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। তার বিকল্প নেই।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর অনেক বাড়িয়েছে। এ কর্মসূচি দরিদ্র হ্রাসে ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে সরকার।
এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপকারভোগীদের প্রতি আবারও তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্যানেল মেয়র কাউন্সিলর তারেকুর রহমান তারেকের সভাপতিত্বে আবদুল কাদের বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা এম এ ঈসা, শফিকুল আলম, নুরুল আবছার হিরা এস এম জাকারিয়া, আবুল কাশেম, রেবেকা সুলতানা মনি, রেহেনা আক্তার পারভিন, এস এম বোরহান উদ্দিন প্রমুখ।
