বুধবার, ২০ মে ২০২৬

পটিয়ায় বাসচাপায় পথচারী নিহত

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোজাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম, মন্টু কর। তিনি উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিবারণ করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগাড়ার আমিরাবাদ এলাকা থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা ঈগল পরিবহনের বাসটি পটিয়ার মোজাফরাবাদ এলাকায় পথচারী মন্টু করকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়।

পটিয়া হাইওয়ে থানার এস আই মো. মনিরুজ্জামান জানান, মোজাফফরাবাদ এলাকায় মন্টু কর নামের এক পথচারী মহাসড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে ঈগল পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায়...

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায়...

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক...

আরও পড়ুন

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায় সিজ্জলকে ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় লেমন গ্রাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা...

শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে ভূমি ভবনে ডে-কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন ।আজ ১৯ মে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী...

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৯...