শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শ্রমিক বিক্ষোভ থেকে গ্রেপ্তার সবাই বিএনপির অ্যাক্টিভিস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

শ্রমিক বিক্ষোভ থেকে গ্রেপ্তার সবাই বিএনপির অ্যাক্টিভিস্ট বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতার জন্য বিএনপি নেতাকর্মীরা দায়ী। ভিডিও ফুটেজে সেই প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা বিএনপির অ্যাক্টিভিস্ট। তারাই শ্রমিকদের উসকে দিচ্ছে।

তিনি বলেন, কুষ্টিয়ার বিএনপির একজন নেতা কোণাবাড়ীতে এসে শ্রমিকদের উৎসাহ দিচ্ছিল, ঐক্যবদ্ধ করছিল। গ্রেপ্তারকৃতরা শ্রমিকদের জড়ো করছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, শ্রমিকদের মজুরি আট হাজার থেকে সাড়ে ১২ হাজার করা হয়েছে। তবে আমরা শুনতে পাচ্ছি, অনেক শ্রমিকের মনে গ্রেড নিয়ে সংশয় রয়েছে। এসব নিশ্চয় আমাদের গার্মেন্টসের মালিকপক্ষ অবশ্যই সমাধান করবে। তবে সমাধানের ক্ষেত্রটি আগুন-ভাঙচুর বা রাস্তা অবরোধ নয়।

তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে। বিএনপির ইন্ধন রয়েছে, অবশ্যই ইন্ধন আছে। আমরা সেটিই বলতে চেয়েছি।

এ সময় বিএনপির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি প্রভুদের ধরে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি। নির্বাচনে জিততে পারবে না, সেটা জেনেই তারা সহিংসতায় নেমেছে।

তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর কোনো সুযোগ নেই। নির্বাচনে তাদের আসতেই হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...