মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাসু দেব(৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলার ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লাইনে এ ঘটনা ঘটে।
নিহত বাসু দেব উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর হাজী সরাই গ্রামের বাবুল পালের ছেলে।
আরও পড়ুন:হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার বিকালে এক মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল যোগে জোরারগঞ্জ থেকে সীতাকুণ্ড যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের ছোট কমলদহ এলাকায় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলর পিছনে ধাক্কা দিলে। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান।
আরও পড়ুন:বঙ্গবন্ধু টানেলের মুখে বাস উল্টে একজনের মৃত্যু, আহত ১৫
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার(এস. আই) আলমগীর হোসেন বলেন, মহাসড়কের ছোটকমলদহ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
