শনিবার, ১৫ আগস্ট ২০২৬

৮ উইকেটের হারে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ। ক্রিকেটাররা আগেই তা স্বীকার করে নিয়েছেন। তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছু হিসাব-নিকাশ ছিল। ২০২৫ আসরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে অনেক বড় ব্যবধানে হারে যাবে না। এটাই ছিল টাইগারদের লক্ষ্য।

পুনেতে শনিবার ওই লক্ষ্য নিয়ে নেমে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ। বড় ব্যবধানে না হারার বিষয়টি নিশ্চিত করে ফেলে। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ৪৪.৪ ওভারে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে।

ওই হারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণে তেমন একটা ধাক্কা লাগেনি। রোববার ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট হাতে পাবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে তুলনামূলক ভালো শুরু করে বাংলাদেশ। ওপেনার লিটন ও তানজিদ ৭৬ রানের জুটি দেন। তানজিদ ফিরে যান ৩৪ বলে ছয়টি চারের শটে ৩৬ রান করে। লিটনের ব্যাট থেকেও আসে ৩৬ রান। পরে নাজমুল শান্ত ৪৫ রান যোগ করে আউট হন।

বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। তিনি ৭৯ বল খেলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ওই রান করেন।

এছাড়া মাহমুদউল্লাহ তিন ছক্কা ও এক চারে ৩২ রান করেন। মুশফিকের ব্যাট থেকে আসে ২১ রান। মেহেদী মিরাজ ২৯ রান করেন।

জবাব দিতে নেমে অজি ওপেনার ট্রাভিস হেড ১০ রান করে আউট হন। ওয়ার্নার ফিফটি করেই ফিরে যান। ৫৩ রান যোগ করেন তিনি।

তবে মিশেল মার্শ ছিলেন অনন্য। তিনি ১৩২ বলে ১৭৭ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৭টি চার ও নয়টি ছক্কার শট আসে।

এছাড়া স্টিভ স্মিথ ৬৪ বলে ৬৩ রানের হার না মানা ইনিংস খেলেন। জয় পেলেও অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে তিনে শেষ করল। বাংলাদেশ আছে আটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...