মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীসহ দুজন নিহতের ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার (১০ নভেম্বর) অক্সিজেন-কুয়াইশ সড়কে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং সড়কের জোবরা এলাকা  পৃথক সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে অক্সিজেন-কুয়াইশ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় ৯ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী ইসরাত হোসেন আলভি (১৭)। আহত হয় তার বন্ধু আশরাফুল আলম (১৭)।

ইসরাত নগরীর বায়েজিদ থানার ওয়াজেদিয়া ৩নং ওয়ার্ডের নিদ্দা পাড়ার নুর আহম্মদ কোম্পানির বাড়ির প্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং গুরুতর আহত আশরাফুল একই এলাকার হাজী পাড়ার জাফর মিস্ত্রির বাড়ির প্রবাসী মো. শাহাজাহানের ছেলে।

এর আগে প্রায় একই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে ফুটবল খেলে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ২নং সড়কের জোবরা এলাকায় তাদের বহনকারী পিকআপটি থেকে অসতর্কতাবশত পড়ে প্রাণ হারান চার সন্তানের জনক মো. আবদুল মান্নান (৪১)।

নিহত মান্নান হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের হাজী আবদুল গনির বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে।

সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুর রহমান ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...