মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে পুকুরে ডুবে মারা গেলো দুই যমজ বোন

নিজস্ব প্রতিবেদক

 সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে  ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল আলম পার্টির বাড়ির পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো চার বছর বয়সী সিনথিয়া ও স্নেহা। তারা সোনাইছড়ি ইউনিয়নের নুরুল আলম পার্টির বাড়ির মোহাম্মদ এরশাদের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বিকেলের দিকে দুই যমজ বোন পুকুরের পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে বাড়ি চারপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে দুই যমজ শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার অহিদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ দুই যমজ শিশু ছাড়া এরশাদের আর কোনো সন্তান নেই। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...