মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ 

সাফায়েত মেহেদী,মিরসরাই

আন্দোলনের নামে সারাদেশে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে নৈরাজ্য নাশকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিজামপুর সরকারি কলেজ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষীণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ওইদিন নিজামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রনি, নিজামপুর কলেজ ছাত্রলীগ নেতা এমরান হোসেন হৃদয় ও মোশাররফ হোসেন জিসান।

এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূরের ছাপা নয়নসহ কলেজ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে আর কোন ধরণের নাশকতা করে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল করার পায়তারা করলে, সাধারণ মানুষের ক্ষতি করে বাস-ট্রাকে আগুন দিয়ে জানমালের ক্ষতি করার চেষ্টা করলে আমরা ছাত্রলীগসহ সকল সাধারণ শিক্ষার্থী তাদের দাঁতভাঙা জবাব দিবো। বিএনপি-জামায়াত যদি সঠিক সময়ে নির্বাচনে না আসে তাহলে তারাও বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচে ম্যাথিউসের মতো টাইমড আউট হয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে আরাম-আয়েশ করতেছে, আর দলের নেতাকর্মীদেরকে বলে তোমরা আন্দোলন কর, আমি আসতেছি। সে আর আসবেনা বাংলাদেশে, নেতাকর্মীদেরকে আসি আসি বলে ফাঁকি দিয়ে যাচ্ছে তারেক সাহেব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...