শনিবার, ১৫ আগস্ট ২০২৬

উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা: আইজিপি

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বিভিন্ন কার্যক্রম যখন আমরা স্মার্টলি সম্পাদন করতে পারব তখনই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমরা ধীরে ধীরে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।

বুধবার (৮ নভেম্বর) ডিএনসিসির নগর ভবনে আয়োজিত ডিএনসিসি এলাকায় স্মার্ট অন স্ট্রিট পার্কিংয়ের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ডিএনসিসির স্মার্ট অন স্ট্রিট পার্কিং উদ্যোগকে স্বাগত জানাই। তারা নিজেরা নিজেদের অর্থায়নে যে উদ্যোগ নিয়েছে সেটির সঙ্গে আমরা আছি। দেখা যায় নো পার্কিং বললেও আমরা কোথায় করতে হবে তা বলি না। এই উদ্যোগের মাধ্যমে কোথায় পার্কিং করা যাবে সেটি বলার সুযোগ হবে।

তিনি বলেন, স্মার্ট পার্কিংয়ের মাধ্যমে সেই সমস্যার সমাধানের জন্য সামান্য খরচ ধরা হয়েছে। আসলে উন্নত দেশের মতো উন্নত ও মানসম্পন্ন সেবা পেতে এই সামান্য খরচ করতে হবে। এর মাধ্যমে আমরা ধীরে ধীরে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের তরফ থেকে সবধরনের সহযোগিতা থাকবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে ধীরে ধীরে আমরা সবাই স্মার্ট কার পার্কিংয়ে অভ্যস্ত হব। স্মার্ট বাংলাদেশের জন্য নিজেদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিভিন্ন কার্যক্রম যখন আমরা স্মার্টলি সম্পাদন করতে পারি তখনই আমরা নিজের দেশের স্মার্ট নাগরিক হিসেবে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারব। গুলশান এলাকার বাসিন্দাদের উদ্যোগে এনওসিসি স্থাপন করা হয়েছে।

এনওসিসি স্থাপনের পরে অপরাধ প্রবণতার মধ্যে ইতিবাচক একটি পরিবর্তন লক্ষ্য করেছি। এই এলাকার সংগঠিত অপরাধের রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হচ্ছি।

আইজিপি বলেন, বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় কার পার্কিং সিস্টেম দেখি, সেই ধরনের একটি কার পার্কিং ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

আমাদের পুলিশ হেডকোয়ার্টারে আছে স্মার্ট কার পার্কিংয়ের ব্যবস্থা। সেখানে দেড়শ গাড়ি পার্কিং করা যাবে। ঢাকা শহরের যানজট কমানো ও যানবাহনগুলোকে আইনের আওতায় নিয়ে আসায় আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা সব ফ্রি করতে অভ্যস্ত, কিন্তু আধুনিক সেবা পেতে গেলে কিছু পে আমাদের করতেই হবে। তবে আমার ধারণা স্মার্ট পার্কিংয়ের চার্জ খুব কম ধরা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...