শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শেখ হাসিনা সরকার বাংলাদেশের সর্বত্র নারীর ক্ষমতায়ন করেছেন: এমপি নোমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নারীর ক্ষমতায়নে কাজ করে গেছেন।

শেখ হাসিনার সময়োপযোগী প্রচেষ্টাতেই বাংলাদেশের সর্বত্র এখন নারীর ক্ষমতায়ন ঘটেছে। মহান জাতীয় সংসদসহ দেশের সবখানেই নারীরা এখন এগিয়ে গেছে।

নারীরা ব্যবসা করে পরিবার চালাচ্ছে, স্বাবলম্বী হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টাতেই বাংলাদেশে নারীরা এখন পুরুষের সাথে সমান ভূমিকা রেখে চলেছে, বাংলাদেশকে উন্নত অবস্থানে নিয়ে যাচ্ছে।

আজ বুধবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর মোহরা সায়েরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রঙ্গণে অত্র প্রতিষ্ঠানে আয়োজনে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করা উচিত। তোমাদের এই দেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। পড়ালেখার পাশাপাশি নারী শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হওয়া খুবই জরুরী।

বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রতি বিশেষ দৃষ্টি রেখেছেন। সমাজের প্রতিটি উন্নয়নে নারীদের অংশীদার হওয়ার আহবান জানান।

অত্র বিদ্যালয় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কাউন্সিলর জনাব জোবাইরা নার্গিস খানের সভাপত্বিতে সহকারী শিক্ষক রোকসানা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নাজিম উদ্দীন চৌধুরী ও যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, কলেজ অধ্যক্ষ হাসিনা মমতাজ, বিশিষ্ট রাজনীতিবিদ ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, আশেক রসুল খান বাবু, রুবায়েত হোসাইন, মহানগর আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, শহিদ সরওয়ার হিরু, আলী আকবর, আবদুল আল মামুন, আইয়ুব আলী, নাছির উদ্দীন, ছাত্রনেতা ফরহাদ খান ইরফান, শিক্ষক দীপালী ঘোষ, নারগিস আক্তার, রাবেয়া বানু, সুপ্তি দাশ, স্বপ্না চৌধুরী, নন্দিতা বিশ্বাস প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...