শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়

ক্রীড়া প্রতিবেদক

২০২৩ বিশ্বকাপ আসরের ৩৯তম ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে ভর করে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে খাদের কিনারায় দাঁড়ানো অস্ট্রেলিয়া।

গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলা হয়নি। ফিরলেন আফগানিস্তানের বিপক্ষে। আর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন এ ডানহাতি ব্যাটার।

মুম্বাইয়ে আফগানিস্তান করে ২৯১ রান। জিততে হলে এই মাঠে রানা তাড়া করার রেকর্ড গড়তে হতো অস্ট্রেলিয়াকে। নাভিন উল হক ও আজমতউল্লাহ ওমরজাইয়ের গতির সঙ্গে রশিদ খানের স্পিনে চোখে সর্ষে ফুল দেখছিল অজিরা।

নবম ওভারে পরপর ডেভিড ওয়ার্নার ও জশ ইংলিসের বিদায়ে ক্রিজে নামেন ম্যাক্সওয়েল। আজমতের হ্যাটট্রিক বলে কোনোভাবে বেঁচে যান তিনি।

আফগানরা এলবিডব্লিউর রিভিউয়ের আবেদন করেছিল। তবে রিপ্লেতে দেখা যায় বল আউটসাইড এজ হয়ে আফগান কিপারের বেশ সামনে পড়ে। বল তার গ্লাভসে ধরা পড়লে আজমতের হ্যাটট্রিক হয়ে যেতো।

পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৫২ রান। ম্যাক্সওয়েল ১৯তম ওভারের মধ্যে আরও তিন ব্যাটারকে ফিরে যেতে দেখলেন। ৯১ রানের মধ্যে নেই সাত উইকেট!

ক্রিজে নামলেন প্যাট কামিন্স। একপ্রান্ত আগলে রেখে উইকেট ধরে রাখলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। আর অন্য দিক থেকে মুজিব উর রহমান, নুর আহমেদ ও মোহাম্মদ নবীর ওপর চড়াও হন ম্যাক্সওয়েল। ৩৩তম ওভারে ৭৬ বলে বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি করেন তিনি।

অষ্টম উইকেটে দুজনের জুটি একশতে পৌঁছায় ৮৯ বলে। ৩৫তম ওভারেই স্কোর দুইশ। ম্যাক্সওয়েল আরও খ্যাপাটে ডেথ ওভারে। ১০৪ বলে ১৭ চার ও ৫ ছয়ে ১৫০ করেন তিনি। তাদের জুটি ১৫০ এ পৌঁছায় ১৩৮ বলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...