মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে চবি ছাত্রলীগের স্মারকলিপি 

নিজস্ব প্রতিবেদক

বিএনপি, জামায়াতের হরতাল – অবরোধের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও বিভাগীয় কার্যক্রম অনেকটা স্থবির হওয়ায় উপাচার্যের বরাবর স্মারকলিপি প্রদান করেছে চবি ছাত্রলীগ।

মঙ্গলবার( ৭ নভেম্বর )ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমার সাক্ষরিত স্মারকলিপিটি প্রক্টর নূরুল আজিম সিকদারের কাছে জমা দেয় ছাত্রলীগের নেত্রীবৃন্দরা।

তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন এর অনুসারী ।

এসময় আরো ছিল ছাত্রলীগ নেত্রী প্রিয়া,সাদিয়া,নেহা,সোহানা,সানজানা,স্বর্ণা, হুমায়রা,নুসরাত প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয় , বিএনপি জামায়াতের ডাকা অবৈধ অবরোধে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকে সর্বদা সচেতন থাকতে হবে প্রশাসনকে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আমাদের আহ্বান আপনারা সকল কার্যক্রম চলমান রাখুন। আমরা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে স্থিতিশীল রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।

স্মারকলিপি দেওয়ার বিষয়ে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমা বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ করার মতো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি তাহলে কেন বিভিন্ন বিভাগে পরীক্ষা বাদ দেওয়া হচ্ছে? এতে করে কী আপনারাও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছেন না তো। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করতে যা যা করা দরকার আমার ছাত্রলীগ তা করতে প্রস্তুত ‌।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...