সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিপিজেএ প্রকাশিত পার্লামেন্ট জার্নাল সংসদীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পীকার

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাথে জাতীয় সংসদের সম্পর্ক অত্যন্ত নিবিড়।

সংসদ বিষয়ক সাংবাদিকতা বিশেষ ধরণের, যা সাংবাদিকেরা আন্তরিকতার সাথে পালন করে আসছেন। তিনি বলেন, বিপিজেএ প্রকাশিত পার্লামেন্ট জার্নাল সংসদীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় সংসদ ভবনের এল.ডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর উদ্যোগে ‘পার্লামেন্ট জার্নাল’ শীর্ষক বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার আজ এসব কথা বলেন। এসময় স্পীকার গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

পার্লামেন্ট জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে সহসভাপতি মশিউর রহমানের সঞ্চলনায় সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, পার্লামেন্ট জার্নালের সম্পাদক কামরান রেজা, সিনিয়র সাংবাদিক সজল জাহিদ, হারুন জামিল, জাহিদ চৌধুরী, মোস্তফা কামাল ও বিপিজেএর প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক মুফতি আহমেদ এ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

মোড়ক উন্মোচন প্রকাশনায় সহযেেগিতা করেন জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব আজিজুর রহমান ও যুগ্ম সচিব নাজমুল হক। জাতীয় সংসদ সচিবালয়ের গনসংযোগ অধিশাখার যুগ্মসচিব তারিক মাহমুদও বক্তব্য প্রদান করেন।

স্পীকার বলেন, ১৯৭৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পার্লামেন্ট জার্নালের এই প্রকাশনাটি একটি গঠনমূলক প্রকাশনা।জনগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিকট থেকে বিষয়ভিত্তিক লেখা নিয়ে প্রকাশিত এই জার্নালে আইন প্রণয়ন পদ্ধতি থেকে সংসদীয় গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে।

তিনি বলেন, এই জার্নাল রিসার্চ এবং সংসদ বিষয়ক রেফারেন্সের একটি ভালো উৎস হতে পারে।

স্পীকার বলেন, বিপিজেএর বিভিন্ন বিষয় নিয়ে গবেষণাভিত্তিক প্রকাশনা প্রকাশ করতে পারে।সাসটেইনেবল ডেভেলপমেন্ট,বিষয় ভিত্তিক ডেমোক্রেসি, মৌলিক অধিকার, মানবাধিকার নিয়ে প্রকাশনা বের করতে পারে।

স্পীকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ এগিয়ে চলার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে সংসদীয় গণতন্ত্র এগিয়েছে। তিনি বলেন, সংবিধানের প্রতি অনুগত থেকে সাংবাদিকেরা সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

স্পীকার বলেন, সংবিধান একটি লিভিং ডকুমেন্ট। এদেশের সংবিধানকে কোন বহিঃদেশ থেকে আমদানী করা হয় নাই। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পরের দিনই সংবিধান প্রণয়নে উদ্যোগী হয়েছিলেন। তিনি এসময় ১৯৭২ এ গনপরিষদে বঙ্গবন্ধু প্রদত্ত ভাষণ সবাইকে পড়ার অনুরোধ জানান।

স্পীকার সংসদের ৫০বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস এসোসিয়েশনের পক্ষ থেকে ‘পার্লামেন্ট জার্নাল’ প্রকাশনার জন্য ও অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

পার্লামেন্ট জার্নালিস্টস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক জেসমিন মলি, কার্যনির্বাহী কমিটির সদস্য এমরান হোসাইন শেখ ও মিজান রহমান, গনমাধ্যম কর্মীগণ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...