চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে উপকারভোগী সমাবেশে অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
নোমান আল মাহমুদ বলেন, উন্নয়ন অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাড়ে ১৪ বছরে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের উন্নয়ন করেছেন।
এই সময়ে প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। বারবারই প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছে। তিনি নারীর ক্ষমতায়ন ও আর্থ সামাজিক উন্নয়নে নিরন্তর কাজ করছেন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান করে গ্রামের অসহায় নারীদের বেঁচে থাকার ব্যবস্থা করেছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।
অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফের সভাপতিত্বে নিমূল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাদ্দান চৌধুরী রঘু, জি এম বাবর চৌধুরী, ইউপি মেম্বার সজল কান্তি চৌধুরী, মৃণাল কান্তি বিশু, মো: ছাদেক হোসেন, রনি চৌধুরী, মোজাম্মেল হক মানিক, শম্ভু চৌধুরী, কফিল উদ্দিন, মনসুর হক, পরিমল দাস, অনুপ দাস, শাহাদাত হোসেন, ভালোবাসা দাস, আছিয়া বেগম,জেসমিন আক্তার প্রমুখ।
