শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিএনপির ধ্বংসযজ্ঞ দমন করে আমরা বিজয়ী হবো: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগুন, অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। তারা এখন চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বানচাল করতে চায়। এসব করে আমাদের ভয় দেখানো যাবে না।

তিনি বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। বিএনপির এই ধ্বংসাত্মক কর্মসূচি কঠোর হাতে দমন করে আমরাই বিজয়ী হবো।

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ এখন কঠিন সময়ে পার করছে। বৈশ্বিক পরিস্থিতিতেও যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস শুরু হয়েছে।

এমন কঠিন পরিস্থিতিতে দেশের একটি কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি এখন অবরোধের নামে সাধারণ মানুষের ওপর-জুলুম নির্যাতন শুরু করেছে।

বিএনপি বিচারকের বাসভবনে হামলা, পুলিশ, সাংবাদিক, যানবাহনে অগ্নিসংযোগ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশবাসীকে সতর্ক অবস্থায় থাকতে হবে। তারা এখন চোরাগোপ্তা হামলা করে সরকার পতন করতে চায়।

কাদের বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে- দেশবাসী আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে উদগ্রিব হয়ে আছে।

রোববার প্রায় ২৫টি যানবাহনে বিএনপি আগুন দিয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির অবরোধে বহু পুলিশ, সাংবাদিকসহ সাধারণ মানুষ হতাহত হয়েছে। অন্যায় যারা করেছে তাদের কোনোভাবে ছাড় দেয়া হবেনা।

যারা সন্ত্রাস করছে, আগুন নিয়ে জানমালের ক্ষতি করছে তারা কখনও জনগণের ভালো চায়না। এই সন্ত্রাসী হামলা জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ প্রতিহত করবে।

শেষে তিনি বলেন, যেসব দল জাতীয় নির্বাচনে অংশগ্রহন করবে তাদের সঙ্গেই ফাইনাল খেলা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...